বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে অপরিবর্তিত রয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৫ জন। তবে আগেরদিনও ৫ জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন দুইজন। আর বাকি তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন এবং নওগাঁ ও পাবনার একজন করে দুইজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪২। এদের মধ্যে ৬৮ জন করোনা পজেটিভ রোগী। রোগী কমে আসায় ৫১৩ টি থেকে কমানো হয়েছে বেড সংখ্যাও।

বর্তমানে ২৮৬ টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১