শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ছেলে পিতাকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। ঘটনার পর স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে দেয়।
নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেয়ার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ছেলে পিতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১