রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্স দিতে আর দেরি নয়: কাদের

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স দিতে দেরি করায় মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে সংস্থাটির সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বনানীতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে।
‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না।’
এ সময় বাংলা ভাষায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন মন্ত্রী।
সভায় রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।
‘আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে। এখন বিএনপিপন্থি বুদ্ধিজীবিরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন।’
তিনি বলেন, ‘মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী। এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।
‘বিএনপি দিন-রাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে। শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে।’
এ সময় বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘গত এক যুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে বিএনপি নেতারা কাল্পনিক অভিযোগ তুলেছেন। প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে।
‘রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে। তাদের প্রতি জনগণের আস্থাহীনতা এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।’
সভায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বানও জানান কাদের। তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে।’
এ সময় বিশ্বব্যাংকের সমালোচনাও করেন তিনি। কাদের বলেন, ‘সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। তাদের কথার সাথে কাজের মিল নেই।
‘বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারব।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ড্রাইভিং লাইসেন্স দিতে আর দেরি নয়: কাদের

প্রকাশিত সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১