শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই ট্রেন না চলার শঙ্কা মন্ত্রীর

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দোতলা পদ্মা সেতুর নিচ দিয়ে রেলপথ বসানোর কাজ দ্রুত শুরু করতে না পারলে আগামী বছরের জুনে একই দিনে সেতুটি দিয়ে সড়ক পরিবহনের সঙ্গে ট্রেন চালু করা হয়তো সম্ভব হবে না। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পদ্মাসেতু পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি। রেলমন্ত্রী বলেন, সেতুর ওপর সড়কের কাজ গ্যাস লাইনের কাজ চলছে।

যা শেষ না হলে আগামী ২০২২ সালের মার্চের আগে তারা রেলের কাজের অনুমতি দিচ্ছে না। যদি মার্চের আগে সেতুতে রেলের কাজ করা না যায় সে জন্য সঙ্গত কারণে একই দিনে বাস ও ট্রেন চালানো হয়তো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা ২০২২ সালের ডিসেম্বরে একেবারে ঢাকা থেকে ভাংগা পর্যন্ত রেল চালু করব। ডে ১ এ ট্রেন চালু না হলে আগামী বছরের ডিসেম্বরে ডে ২ তে ট্রেন চলবে। এর আগে সেতুতে সড়কসহ নানানকাজের কারণে রেলের কাজের অনুমতি দেয়নি সেতু কতৃপক্ষ। রেলপথ মন্ত্রণালয় বলছে, মূল পদ্মা সেতুর ওপর রেলপথ বসানোর অংশটি

আগামী ডিসেম্বরের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে হবে। তবে বাংলাদেশ সেতু বিভাগ বলছে, এ অংশে গ্যাস লাইন বসানোসহ আনুষাঙ্গিক কাজ চলছে। এ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই আগামী বছরের মার্চের আগে রেলকে কাজের অনুমতি দেওয়া সম্ভব হবে না।

এ অবস্থায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আজ (মঙ্গলবার) প্রকল্পের এলাকা পরিদর্শনে যান। এছাড়া তিনি জাজিরাপ্রান্তে রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট (রাস্তা বা রেলপথের জন্য দীর্ঘ সেতু) উদ্বোধন করবেন। মাওয়া অংশে নির্মিত রেলপথও পরিদর্শন করবেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই ট্রেন না চলার শঙ্কা মন্ত্রীর

প্রকাশিত সময় : ০২:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১