চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম বড় মাদরাসায় মহাপরিচালকের শূরা বৈঠকে মারা যান পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম চাটগাঁমী।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদরাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শূরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এসময় মহাপরিচালক হিসেবে আব্দুস সালাম চাটগাঁমির নাম ঘোষণার পরপরই হুইল চেয়ারে বসা অবস্থায়ই মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম আল্লামা শেখ আহমদ।
মৃত্যুকালে সাত পুত্র, চার কন্যা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষার্থীসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন তিনি।
আব্দুস সালাম মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তিনি মাদরাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইমতিজায় হোসাইন মাদরাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























