শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু 

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। সে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের ফাঁড়ি কুরঞ্জি চা বাগানের চা শ্রমিক বরুন কন্দ (২৫)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় প্রচন্ড বৃষ্টিপাতের সময় সৃষ্ট বজ্রপাতে এ ঘটনাটি ঘটে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান জানান, মঙ্গলবার প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতও হয়েছে। তখন বজ্রপাতে কুরঞ্জি চা বাগানের শ্রমিক বরুন কন্দ লাকড়ি সংগ্রহ করার কাজ করছিলেন।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু 

প্রকাশিত সময় : ১০:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১