মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুয়েট বাস চালক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর বাস চালক আব্দুস সালম (৫৫) হত্যাকান্ডের ঘটনায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি কাটগাড়ায় ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির। এছাড়া এই হত্যা মামলার অপর দুই আসামি প্রাপ্ত বয়স না হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। ওই দুই আসামি হলেন- ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল। মামলার বাদী আব্দুস সালামের ছেলে পশাল জানান, ‘আমাদের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তির।
কিন্তু আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নয়।’ এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এন্তাজুল হক বাবু বলেন, এই মামলায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। এছাড়াও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালাককে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাত নামা মামলা দায়ের করেন। মামার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে গ্রেফতার করে পুলিশ। এরপর খুলতে থাকে মামলার জট।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রুয়েট বাস চালক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

প্রকাশিত সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১