শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে বিক্রির একমাস পর উদ্ধার

পোশাক কারখানায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকা থেকে ২২ বছর বয়সী এক তরুণীকে পতিতালয়ে বিক্রির একমাস পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে তরুণীকে উদ্ধার করা হয়। ওই রাতেই রাজধানীর উত্তরখান এলাকা থেকে সোহেল রানাকে (২৫) গ্রেফতার করা হয়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে সোহেল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) মো. জাকির হাসান জানান, গত ১১ আগস্ট নগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকরির জন্য যায় ওই তরুণী। এ সময় সেখানে অজ্ঞাত পরিচয় ৩/৪ জন যুবক উক্ত ভিকটিমকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে দৌলতদিয়া পতিতা পল্লীতে নিয়ে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এ ঘটনায় তরুণীর স্বামী ৭ সেপ্টেম্বর মেট্রোপলিটন বাসন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে জিডি তদন্তের পর গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ গত ৮ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত তরুণীর তথ্য অনুযায়ী ওই রাতেই অভিযান চালিয়ে এ ঘটনার মূল হোতা সোহেল রানাকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে জিএমপির বাসন থানায় মানব পাচারের আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে বিক্রির একমাস পর উদ্ধার

প্রকাশিত সময় : ১১:১৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১