সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর শিরোইলে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

নগরীর শিরোইল কলোনির বাফার সার গোডাউনে ট্রাক চাপায় মো. রিপন (২১) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোডাউনটির লোডিং-আনলোডিং পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন গোদাগাড়ীর রেলগেট এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেট্রো ট-০২-০৯৫৩ নম্বরের একটি খালি ট্রাক বাফার সার গোডাউন থেকে মালামাল লোড করার উদ্দেশ্যে পেছনের দিকে নিচ্ছিল। আর সেই ট্রাকটির চালক অনুপস্থিত থাকায় ড্রাইভিং করছিলেন হেলপার নাছিম (২৫)।
এমন সময় ঢাকা মেট্রো-ট-১৮-১৭৯২ নম্বরের অপর একটি ট্রাকের মালামাল নামানোর কাজে ব্যস্ত থাকা রিপনকে ধাক্কা লাগলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রিপনের। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ইউডি মামলা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীর শিরোইলে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১