শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাত-পা বেঁধে বিবস্ত্র স্ত্রীকে চরে ফেলে গেলেন স্বামী

সিরাজগঞ্জের কাজিপুরে হাত-পা বেঁধে বিবস্ত্র স্ত্রীকে চরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে ওই নারীকে উদ্ধার করেন স্থানীয়রা।

ওই নারী বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামী কিছুদিন ধরে অত্যাচার করে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ও তার চাচা হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে নৌকায় আমারে মারধরের পর বিবস্ত্র করে নাটুয়াপাড়া চরে ফেলে দিয়ে চলে যায়। এ অমানবিক নিষ্ঠুর নির্যাতনের আমি বিচার চাই।

উদ্ধারকারী চান মিয়া বলেন, ফজল, ভোলা ও রশিদসহ ঘাস কাটতে চরে যাই। সেখানে অন্য একটি নৌকার মাঝির ডাক শুনে কাছে গিয়ে ওই নারীকে বাঁধা অবস্থায় দেখি। পরে তারে বাড়িতে আনা হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি। ওই নারীর অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাত-পা বেঁধে বিবস্ত্র স্ত্রীকে চরে ফেলে গেলেন স্বামী

প্রকাশিত সময় : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১