রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ঊর্ধ্বমুখী করোনায় শনাক্ত-মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত‌্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত‌্যু হয়। তখন মোট মৃত‌্যুর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৮৮০ জনে। অধিদফতর আরও জানিয়েছিল, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এ সময়ে যে ৫১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২২ জন এবং পুরুষ ২৯ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৪ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কারো মৃত্যু হয়নি।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে ঊর্ধ্বমুখী করোনায় শনাক্ত-মৃত্যু

প্রকাশিত সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১