বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি স্কুলসমূহে ক্লাস শুরু

করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আজ রবিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলে সশরীরে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ বন্ধের পর আজ প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে স্কুলগুলির ক্যাম্পাস।
এদিন বেলা ১০টায় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম স্কুল দুটি পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তাঁরা বিশেষভাবে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুকি এড়ানো যাবে বলে তাঁরা উল্লেখ করেন।
এসময় সেখানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি স্কুলসমূহে ক্লাস শুরু

প্রকাশিত সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১