শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগী ১৪ হাজার ছাড়াল

দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত ১৪ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩২১ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ সে‌প্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৮০ জন ও ঢাকার বাইরে ১৯১ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩২১ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২৪৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৫ জন।

চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন।এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু রোগী ১৪ হাজার ছাড়াল

প্রকাশিত সময় : ০৯:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১