মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান বন্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে ৩ জন ব্যক্তি একটি চোরাই প্রাইভেটকার নিয়ে যন্ত্রাংশ মেরামত করে তা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় অভিযান চালিয়ে চোরাইকৃত গাড়ীসহ ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় , প্রাইভেটকারটি অনুমান ২ মাস পূর্বে এক এলাকা হতে তারাসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি মিলে চুরি করে নিয়ে আসে।
গতকাল সোমবার ১৪ সেপ্টেম্বর প্রাইভেটকারটির যন্ত্রাংশ মেরামত করার পর তা বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল। ঘটনাস্থল থেকে ১টি কালো রংয়ের ১৩০০ সিসির CAR(SALOON)NISSAN-1995 মডেলের প্রাইভেটকার যার রেজি নং-ঢাকা মেট্রো-খ-১৪-০৪৩৬,চেসিস নং-B14-303767, ইঞ্জিন নং-OG15328225A, যার অনুমান মূল্য-৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১টি সিলভার রংয়ের চাবি যার পিছনের অংশ কালো প্লাস্টিকের মধ্যে For TOYOTA লিখাসহ( ১)মোঃ আল আমীন মিয়া (২৭), পিতা-মৃত আমির মিয়া, মাতা-হাওয়ারুন বেগম, সাং-মাজদিহি (গুচ্ছগ্রাম),থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, (২)মোঃ জুনেদ মিয়া (২৭), পিতা-মৃত রাজন মিয়া, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং-বরইকান্দি, থানা-দক্ষিণ সুরমা (এসএমপি), জেলা-সিলেট বর্তমান ঠিকানা-সাং-বটের মেইল (দারিকা পাল মহিলা কলেজের সামনে), থানা-শ্রীমঙ্গল,মৌলভীবাজার( ৩) মঈনুল ইসলাম সোহেল (২২), পিতা-মোঃ জরিপ মিয়া, মাতা-মোছাঃ মনফুল বেগম, সাং-মাজদিহি (গুচ্ছগ্রাম), থানা-শ্রীমঙ্গল, উভয়ের জেলা মৌলভীবাজার এ ৩জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























