শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সরকারী ভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের অনুমতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানের নির্দেশনায় মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ মোতাবেক উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন ব্যক্তি কর্তৃক ঘরবাড়ি নির্মাণসহ অবৈধ দখলে থাকা বন বিভাগের পাহাড় ও টিলা শ্রেণির প্রায় ৩৬.৩৪ একর ভূমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয় এবং বন বিভাগ কে দখল বুঝিয়ে দেয়া হয়।

অবৈধ দখলদার প্রায় সকলেরই অন্যত্র তাদের নিজস্ব ভূমি ও দালান রয়েছে বলে তারা জানান। তারা নিজ নিজ স্থানে ফিরে যান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সহযোগীতায় ছিলেন, জেলা পুলিশের ২০ সদস্যের একটি দল, জেলা আনসার ব্যাটালিয়নের ৭ সদস্যের একটি দল এবং বন বিভাগের নিজস্ব নিরাপত্তা বাহিনীর একটি দল।

অভিযানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে সরকারী ভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

প্রকাশিত সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১