সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ইউজিসির ওয়েব লিংক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) একটি ওয়েব লিংক চালু করেছে। বৃহস্পতিবার ইউজিসি নিবন্ধনের জন্য https://univac.ugc.gov.bd লিংকটি চালু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এখনো টিকার জন্য নিবন্ধন করেনি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের এই লিংক ব্যবহার করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। যে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে এই লিংকে কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারবেন। এই ওয়েব লিংকের মাধ্যমে টিকা গ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।

এ ছাড়া, যাদের জন্মনিবন্ধন সনদ নেই তাদের দ্রুত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে ইউজিসি।

এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতেও অনুরোধ জানিয়েছে তারা।

এ প্রসঙ্গে ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘কমিশনের লক্ষ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে করোনাভাইরাসের টিকার নিবন্ধন করতে পারছেন না, তারা ইউনিভ্যাক ওয়েব লিংক ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।’

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর ইউজিসি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে।’

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকা নিবন্ধনের কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ইউজিসির ওয়েব লিংক

প্রকাশিত সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১