মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেড় কোটি ছাড়িয়ে সাকিব বললেন ‘আমার ভক্তরা বিশ্বের সেরা’

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের সমর্থক ছড়িয়ে আছে দেশ-বিদেশে। সোশ্যাল মিডিয়াতেও তার অসংখ্য ভক্ত, সমর্থক। সেখানেই অনন্য এক মাইলফলক ছুঁলেন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের অফিসিয়াল ফ্যান পেজে ফলোয়ার দেড় কোটি ছাড়াল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)। এমন অর্জনের পর সাকিব একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একটি লাল বলে দাঁড়িয়ে ব্যাট হাতে শট খেলছেন। পেছনে লেখা ১৫ মিলিয়ন মানে দেড় কোটি এবং সাদা অক্ষরে ইংরেজিতে লেখা ‘রিজনস টু ড্রিম বিগ’ মানে বড় স্বপ্ন দেখার কারণ।

আপ্লুত সাকিব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমার সমর্থকরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমর্থক। ধন্যবাদ সবাইকে সবসময় এতটা দোয়া ও ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার প্রতিটি সুখ-দুঃখে সঙ্গে থাকার জন্য। আপনাদের সকলকে ভালোবাসি।’

সাকিব এখন আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশ ছাড়েন তিনি।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেড় কোটি ছাড়িয়ে সাকিব বললেন ‘আমার ভক্তরা বিশ্বের সেরা’

প্রকাশিত সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১