মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। গত এক সপ্তাহের মধ্যে শুক্রবার রামেক হাসপাতালে মৃত্যু ও রোগী ভর্তি বেশি হয়েছে। এছাড়া বেড়েছে শনাক্তের হার।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী ও নাটোরের ৩ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রামেক করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১