সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে বাদী ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তাঁর পাওনা টাকা পরিশোধ করেনি। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের হয়। এই মামলার কয়েক ঘণ্টা পরেই গ্রেপ্তার হন মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা

প্রকাশিত সময় : ০৪:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১