প্রোটিন সবার অধিকার, সুস্থ্ জীবনের অঙ্গীকার এই স্লোগানে রাজশাহী মহানগরীতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন চাচা। এ সময় তিনি বলেন, প্রোটিন বিষয়ে জনমনে নানান ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এগুলো দূর করতে যুব সমাজকে কাজে লাগাতে হবে।
ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ র্যালিটির আয়োজন করে।
সাইকেল র্যালিটি নগরভবনের সামনে থেকে শুরু হয়ে লক্ষীপুর, সিএন্ডবি, সাহেব বাজার হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে। প্রায় ১০০ এর অধিক সাইকেল আরোহী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার্স, ইনসেন রাইডার্সসহ বিভিন্ন রাইডার্স গ্রুপ অংশ নেন।



প্রেস বিজ্ঞপ্তি, 

























