বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী হাসপাতালের করোনা আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনা পজেটিভ হয়ে মারা যাননি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্য দুইজন নওগাঁর, জয়পুরহাট ও ঝিনাইদহের একজন করে আছেন।রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী হাসপাতালের করোনা আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১