শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত আরো ২৪৬ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২১১ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। এর মধ্যে গত ২১ দিনে মারা গেছেন ১৩ জন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৬৬ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এ সংক্রান্ত বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৮৩৬ জন, আর বাকি ১৯৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

উল্লেখ্য চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার ২২২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৫ হাজার ১৩২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আক্রান্ত আরো ২৪৬ জন

প্রকাশিত সময় : ০৫:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১