শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ৪ শমিক ৭৯ শতাংশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। এ সময় ২৮ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৯ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ২, সিলেটে ২, রংপুর ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কোনো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬

প্রকাশিত সময় : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১