বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

দীর্ঘ ৭ বছর পর চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। সম্মেলনে অধ্যক্ষ আব্দুল জলিল সভাপতি ও কৃষিবিদ রোকনউজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল পৌর এলাকার পুরাতন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ৩৭০ জন কাউন্সিলের মধ্যে ৩৬৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মধ্যে ১৯৫ ভোট পেয়ে অধ্যক্ষ আব্দুল জলিল সভাপতি ও ১৭১ ভোট পেয়ে কৃষিবিদ রোকনউজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

পৌর আওয়ামীলীগের বিদায়ী কমিটির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের এমপি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, অধ্যক্ষ মেরিনা জামান ও মো. আব্দুল আওয়াল শামীম।

এর আগে শুক্রবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের প্রাক্তন সংসদ সদস্য মো. জিয়াউর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বিশ্বাস। সম্মেলনে আরও
বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আ.লীগ সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন প্রমুখ।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী,নাচোল উপজেলা শাখার সাধারণ
সম্পাদক মো. আব্দুল কাদের, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১