এবার বিশেষ অভিযান চালিয়ে ২কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষী পুর কালিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ীর নাম মতিউর রহমান (৪৫)।সে বালিয়াদিঘী কলোনি পাড়ার মকবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাত সাড়ে নয়টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৪নং মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর কালিনগর গ্রাম থেকে তাকে আটক করে।এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।আর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

রায়হান ইসলাম 

























