রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ীকে জখম করে টাকা ও মালামাল লুট

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী স্বপন দেব (৪৫)কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সাড়ে তিন লক্ষ টাকা ও ২৫টি মোবাইলসহ আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে হাজীপুর ইউনিয়নের কাউকাপনবাজার এলাকার উত্তরপল্কী রাস্তার সামনে এ গ্রামে ঘটনাটি ঘটে।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান,শুক্রবার ছিলো কাউকাপন বাজারের সাপ্তাহিক হাটবার। রাত আনুমানিক ১২ টায় বন্ধু ভেরাইটিজ স্টোরের মালিক ও হরিচক গ্রামের পবিন্দ্র চন্দ্র দে এর পুত্র স্বপন দে অন্যান্য রাতের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। উত্তরপল্কীগামী রাস্তার সামনে পৌঁছা মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন ধারলো অস্ত্রধারী এলোপাতাড়ি আঘাত করে স্বপনের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।এলাকাবাসী ঘটনাস্থল থেকে স্বপন কে উদ্ধার করে ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান।
আহত স্বপন দে জানান, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ২৫ টি মোবাইলসহ আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা  ।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান,এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ীকে জখম করে টাকা ও মালামাল লুট

প্রকাশিত সময় : ০২:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১