রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।
শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই রাজশাহীর বাসিন্দা। একই সময়ে ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এর আগে, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২।

নিজস্ব প্রতিবেদক: 

























