মৌলভীবাজারে আবারও এসে পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ৯০ হাজার ডোজ টিকা।
শনিবার ২৫ সেপ্টম্বের সকালে ফ্রিজার গাড়ি টিকা নিয়ে এসে পৌঁছলে সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ টিকা গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুইনাইজেশন মেডিক্যাল অফিসার ডাঃ মনিরা হক, জেলা ইপিআই সুপার(ভারপ্রাপ্ত) শামসুল হকসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।
প্রাপ্ত ভ্যাকসিন ২৬ সেপ্টেম্বর রোববার থেকে মৌলভীবাজারের সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সিভিল সার্জন সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে আপনার নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহণ করার জন্য ও টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে আপনার নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করেন।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























