বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু 

মৌলভীবাজার পৌর এলাকার কাজিরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে । সে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
শনিবার ২৫ সেপ্টেম্বর বিকালে বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ছাব্বির কাজিরগাঁও এলাকার আয়ুব আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ী কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। বাবা আয়ুব আলী পেশায় রাজমিস্ত্রি। দুই ভাইয়ের মধ্যে ছাব্বির ছিলো পরিবারের বড় সন্তান।
ছাব্বিরের বাবা আয়ুব আলী বলেন, স্কুল থেকে ৩টার দিকে বাসায় আসে ছাব্বির। বাসায় এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুতাহত হয়, বাসায় তখন কেউ ছিলেন না। হঠাৎ তার মা এসে সুইচ অফ করতেই মাটিতে পড়ে। তারপর মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যানের সুইচ দিতে গিয়ে মৃত্যুবরণের ঘটনা ঘটে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মৌলভীবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু 

প্রকাশিত সময় : ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১