মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেইমার আমাকে পাস দেয় না: এমবাপ্পে

ইনজুরির কারণে লিগ ওয়ানের ৮ম ম্যাচে মেসি মাঠে নামতে পারেননি। তবে তার দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জয়রথ অব্যাহত ছিলো ঠিকই। শনিবার মপেলিয়েকে ২-০ গোলেই হারায় তারা। এ ম্যাচে নেইমার ঠিকমতো পাস দেননি বলে অভিযোগ করেছেন কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির হয়ে এ ম্যাচে গোল দুটি করেছেন ইদ্রিসা গুইয়ে এবং জুলিয়ান ড্রাক্সলার। ম্যাচের ১৪তম মিনিটে প্রথমে গোল করেন ইদ্রিসা। এরপর ৮৯তম মিনিটে গোল করেন ড্রাক্সলার। জার্মান তারকার গোলের পাসটি দেন নেইমার। মূলত গোলের মূল কাজটিই করে দিয়েছিলেন তিনি। ড্রাক্সলার শুধু বলটি জালে জড়ান।

নেইমারের এই গোল তৈরি করা দেখেই ক্ষেপে যান কিলিয়ান এমবাপ্পে। এ সময় তিনি ছিলেন সাইড বেঞ্চে। মিনিট খানেক আগেই তাকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। ওই সময় এমবাপ্পের পরিবর্তে মাউরো ইকার্দি এবং ডি মারিয়ার পরিবর্তে ড্রাক্সলারকে মাঠে নামানো হয়।

মাঠে নেমেই নেইমারের দারুণ সহযোগিতায় গোলের দেখা পান ড্রাক্সলার। এ বিষয়টাই যেন তার সহ্য হচ্ছিল না। কারণ, ৮৮ মিনিট মাঠে থাকার সময় নেইমার তাকে এমন একটি পাসও দেননি।

সাইড বেঞ্চে সে সময় এমবাপ্পের পাশে বসা ছিলেন প্রথম গোলদাতা ইদ্রিসা গুইয়ে। তার কাছেই স্পষ্ট করে ক্রোধ প্রকাশ করেন ফরাসি তারকা। ম্যাচের সম্প্রচারকারী সংস্থা চ্যানেল প্লাসের একেটি ভিডিও ফুটেজে দেখা যায়, এমবাপে ইদ্রিসাকে বলছেন, ‘এমন একটি পাস একবারও সে (নেইমার) আমাকে দেয়নি।’

৮৮তম মিনিটে মাঠ থেকে উঠে যাওয়ার আগে এমবাপ্পে তিনটি নিশ্চিত গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রতিবারই ব্যর্থতার পরিচয় দেন তিনি। এ নিয়ে টানা চারটি ম্যাচে গোল পাননি এমবাপ্পে। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এটাই তার সবচেয়ে বাজে ফর্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেইমার আমাকে পাস দেয় না: এমবাপ্পে

প্রকাশিত সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১