বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না: বাদশা

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না। উন্নয়নের ছোঁয়ায় প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানই বদলে গেছে। তৈরি হয়েছে এক নতুন পরিবেশ। শিক্ষার্থীরা যেন আনন্দে শিক্ষা গ্রহণ করে সেও ব্যবস্থা হচ্ছে।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। গতকাল সোমবার সকালে ফিতা কেটে ছয়তলা ভবনের উদ্বোদন বরেন সাংসদ বাদশা। ছয়তলা ভবনটি নির্মাণে চার কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী মহানগরীর ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন বহুতল ভবন পেয়েছে। শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় এনে শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে আমাদের পরিকল্পনা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, রাজশাহী নগরীতে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মিত হচ্ছে তা সবগুলোতে আধুনিক শ্রেণিকক্ষ থাকবে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও কোন বিকল্প নেই। এ দুটি বিষয় মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। শিক্ষানগরী হিসেবে খ্যাত এই এলাকার সুনাম ধরে রাখার জন্য যা করণীয় তাই করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কল্যান চৌধুরী, বোয়ালিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমন রানা, উপ- সহকারী প্রকৌশলী উজ্জল কুমার রায়, উপ- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল মান্নান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, অভিভাবক সদস্য মাইনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না: বাদশা

প্রকাশিত সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১