শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নায়িকা কৌশানী এখন ইলিশের রাজধানী চাঁদপুরে

ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুটিংয়ের জন্য সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা এসেছেন তিনি।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির। চলে গেছেন ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে।

পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী। কারণ, কাল (আজ) থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’

সিনেমার প্রযোজক সেলিম খান জানান, কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর চলে গেছেন। সেখানেই শুটিং হবে। আগামীকাল (আজ) থেকে পুরোদমে শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন।

তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক। এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী।

শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নায়িকা কৌশানী এখন ইলিশের রাজধানী চাঁদপুরে

প্রকাশিত সময় : ১০:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১