রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
বেলা ১১ টায় নগর আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর পরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: 

























