শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তী আমাকে রাজনৈতিক ভয় দেখাচ্ছে: রোশন সিং

গত বছর পূজার আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিং। এরপর ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় এবছর জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন রোশন। শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে চেয়েছিলেন তিনি। এই মামলার শুনানিতে বারবার আদালতে উপস্থিত হননি শ্রাবন্তী। এরপর সেই মামলার লিখিত জবাবেই গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কিন্তু বারোদিন কেটে যাওয়ার পরও সেই চিঠি বা ডিভোর্সের নোটিশ পাননি বলেই দাবি করছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং।

রোশন জানান, ‘আমি এখনো শ্রাবন্তীর সাথেই থাকতে চাই। ও যদি ডিভোর্স চায় তাহলে তো ওর কিছু অভিযোগ থাকবে, সেগুলো কি তা ওই চিঠিতে শ্রাবন্তী লিখেছে, কিন্তু সেই চিঠি এখনও আমি পাইনি। খোরপোশ চেয়েছে শুনেছি আমি তার আইনি জবাব দেব। কারণ আদালতের বাইরে আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে শ্রাবন্তী, কিন্তু অভিযোগ তো যে কেউ করতে পারে, সেটা প্রমাণ করাটাই বড় ব্যাপার, আদালতই ঠিক করুক কে ঠিক কে ভুল। আইনি পথেই আমি এগোতে চাই।’
পাশাপাশি রোশন আরও জানান, ‘আমি সবটা আদালতের হাতে ছেড়ে দিলেও আমাকে নানাভাবে বিরক্ত করছে শ্রাবন্তীর বন্ধুরা। শ্রাবন্তী নায়িকা হলেও আমারও কিছু যোগাযোগ আছে। আমি অনেকের মুখ থেকেই নানা রকমের অভিযোগের কথা শুনছি। আমার একটাই অনুরোধ যে ওর যদি আমার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে তাহলে আদালতে বলুক। আমার পিছনে মিথ্যে কথা হলা বন্ধ হোক। আমার বা আমার পরিবারের নামেও নানা ধরনের কথা রটানো হচ্ছে। যে কাঁচের ঘরে থাকে তার অন্যের ঘরে ঢিল মারা উচিত নয়। তোমার যা বলার কোর্টে বলো উল্টোপাল্টা লোককে কেনো বলে বেড়াচ্ছো। যদিও এগুলো আমার শোনা কথা। ওর মুখ থেকে আমি শুনিনি তাই ওকে কোনো প্রশ্ন করিনি। শ্রাবন্তীর বন্ধুরা আমার প্রাক্তন প্রেমিকাকে ফোন করে ডিস্টার্ব করছে। পাঁচ বছর আগে ব্রেক আপ হয়ে গেছে আমাদের, তাকে ফোন করে আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। সে আমাদের ডিভোর্সের ব্যাপারে কি করবে?
এগুলোকে ছ্যাঁচড়ামো বলে। ওঁর বন্ধুরা আমাকে রাজনৈতিক হুমকি দিচ্ছে। তাদের নাকি এমএলএ, এমপি বন্ধু আছে, আমাকে নাকি ওরা শেষ করে দেবে। আমি খুব সাধারণ ছেলে, কারোর কোনো ক্ষতি করিনি, আমি কখনোই শ্রাবন্তীর নাম কোনো বাজে কথা বলিনি, আমার রক্ত ওরকম খারাপ নয়, আমি কোনো নোংরা কাজ করিনি, আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই আমাকে এরকম ধমকে চমকে লাভ নেই।’ সাফ জবাব রোশনের।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শ্রাবন্তী আমাকে রাজনৈতিক ভয় দেখাচ্ছে: রোশন সিং

প্রকাশিত সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১