দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৮৬০ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার করোনায় ১৭ জনের মৃত্যু এবং ১ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১০ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৩.২৪ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। দেশে সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ছয়জন, রাজশাহীতে ০ জন, খুলনা বিভাগে ০ জন, চট্টগ্রামে সাতজন, বরিশালে এক জন, সিলেটে চারজন, ময়মনসিংহে চারজন ও রংপুরে এক জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩৬৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৭৩ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 





















