মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ পুলিশ মৌলভীবাজার এর সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা দাবালীগ ২০২১ উদ্বোধন করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার বোর্ড রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় এর পরিচালনায় ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাক আহমদ মম।
জেলা দাবা লীগে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ডায়মন্ড ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, কনফিডেন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ক্লাব সানফ্লাওয়ার, মাহদিস ইলেভেন, আনবিটেন ইলেভেন ক্রিকেট ক্লাব। ৫ দিনব্যাপী এ খেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























