বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে দুই ট্রেনের ছুটি বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে দুইটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ভর্তি-ইচ্ছুকদের রাজশাহীতে আসা এবং ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেনে নতুন কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে সিল্কসিটি এক্সপ্রেসের ৩ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। তিতুমীর এক্সপ্রেসের ৬ অক্টোবরের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হয়েছে। পরীক্ষা চলাকালে ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।

মিহির কান্তি গুহ আরও বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং পরিবহন ব্যয়ও কিছুটা কমবে। এছাড়া একই দিন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাবিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে দুই ট্রেনের ছুটি বাতিল

প্রকাশিত সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১