রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অন্যের স্ত্রীকে নিয়ে ছেলে উধাও, অপমানে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে নিজের স্ত্রী রেখে প্রতিবেশী গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন ফিরোজ আহমেদ নামের এক যুবক। এই অপমানে আত্মহত্যা করেছে ফিরোজের মা ফিরোজা খাতুন (৪২)।

শুক্রবার (১ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আব্দুল করিম জানান, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তার ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। এক সপ্তাহ আগে এক প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে ফিরোজ উধাও হন। ছেলের এমন কাণ্ডে ফিরোজা খাতুনকে বিভিন্ন সময় লোকজন নানা কটূক্তি করে আসছিল। এতে ফিরোজা খাতুন হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে কিটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে মারা যান।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সূত্রঃ কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে অন্যের স্ত্রীকে নিয়ে ছেলে উধাও, অপমানে মায়ের আত্মহত্যা

প্রকাশিত সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১