সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ জার্মানি থেকে আসছে ৮ লাখ টিকা

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা আসছে আজ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৯০ হাজার ডোজ কভিড টিকা জার্মানি থেকে কাতার এয়ারওয়েজে আজ বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এ সময় বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এবং স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ  সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।
অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ কভিড টিকা দেশে এসেছে। আর এ পর্যন্ত মোট পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ জনকে টিকা দেওয়া হয়েছে।
প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট তিন কোটি ৩৩ লাখ ২৫ হাজার সাতজন। আর দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনের, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০.৩ শতাংশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ জার্মানি থেকে আসছে ৮ লাখ টিকা

প্রকাশিত সময় : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১