মুক্ত সংবাদ চর্চায় অনলাইন হোক উম্মুক্ত মাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ০২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে অনলাইন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক কবি মুহিত চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু,জেলা আওয়ামীলীগের সদস্য ও ব্যাংকার সজিব হাসান, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ ই সরকার জবলু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, দৈনিক আজকের সংলাপ এর সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদ, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মাধুরী মজুমদার।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত সভাপতি সালেহ আহমদ সেলিম,সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, মামুনুর রহমান চৌধুরী মসু,মস্তফা উদ্দিন,আবুজার রহমান বাবলা,পিন্টু দেবনাথ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সৈয়দ সালাউদ্দিন প্রমুখ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























