শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই বিশ্বকাপ আমাদের জন্য ভালো সুযোগ: মাহমুদউল্লাহ

বিশ্বকাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই বিশ্বকাপ আমাদের জন্য ভালো সুযোগ’।

রবিবার রাতে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। যদি ভালো খেলতে পারি, ধারাবাহিক থাকি তাহলে এই বিশ্বকাপ আমাদের জন্য একটা ভালো সুযোগ।’

এদিন রাত সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে টাইগাররা। যদিও ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তাদের।

তবে দুপুরে ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় শঙ্কাই তৈরি হয় দলের ওমান যাত্রা নিয়ে। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ওমানের উদ্দেশ্যে রওনা করে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের তাজা স্মৃতি সঙ্গী বাংলাদেশ দলের। ঘরের মাঠে তারা সিরিজ হারিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে দল ভালো কিছু করবে বলেই বিশ্বাস মাহমুদউল্লাহর।

‘আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি, ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।’- বলেন মাহমুদউল্লাহ।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর। তবে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে একটু আগেভাগেই ওমান যাচ্ছে। একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশের মাঠের অনুশীলন।

বিশ্বকাপের আগে আরব আমিরাতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ওমানে ফিরে শুরু করবে বিশ্বকাপ মিশন।

প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব বা বাছাইপর্বে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার টুয়েলভ পর্বে খেলবে। যে পর্বে সরাসরি অংশ নেবে ৮টি দল।

সুপার টুয়েলভ পর্বের সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতে। সেই পর্ব শুরু হবে ২৩ অক্টোবর।

মাহমুদউল্লাহ বলেছেন তার দলের প্রথম লক্ষ্য হচ্ছে বাছাই পর্বে ভালো করা। এরপর মূল পর্বে যতগুলো সম্ভব ম্যাচ জেতা, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই, তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলোয় আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই। চেষ্টা করব সেই দেয়াল ভাঙতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এই বিশ্বকাপ আমাদের জন্য ভালো সুযোগ: মাহমুদউল্লাহ

প্রকাশিত সময় : ০৭:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১