রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ৬৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগে কেউ মারা যাননি। ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনা: ২৪ ঘণ্টায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ৬৯৪

প্রকাশিত সময় : ১০:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১