বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে বিধবার ঘরে গিয়ে এএসআই ধরা!

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টায় পটুয়াখালীর বাউফল থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রফিকুল ইসলাম (৪২) এক বিধবা নারীর ঘরে প্রবেশ করে। পরে ওই নারীর সঙ্গে সময় কাটানোর পর ঘর থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। একপর্যায়ে তাকে মারধরও করেন স্থানীয়রা। এ সময় ওই এএসআই বিব্রতকর পরিবেশ এড়াতে স্থানীয় কয়েক যুবকের ৩টি বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, শনিবার (৯ অক্টোবর) এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। অভিযাগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বার্সার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করলেন বিশ্বকাপজয়ী রদ্রি

গভীর রাতে বিধবার ঘরে গিয়ে এএসআই ধরা!

প্রকাশিত সময় : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১