সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৩ জনে।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৩ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭০১ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।
এর আগে গতকাল সোমবার সারা দেশে করোনায় মারা যান আরও ১১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৫৯৯ জনের দেহে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। এ সময় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুইজন, বরিশালে একজন ও রংপুরে একজন মারা গেছেন। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৯ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৭৬ জন।
এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৭২ হাজার ৪৪২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯০ লাখ ১০ হাজার ৮৭ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















