রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন করে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৯ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৬ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৪২ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৭৪ রোগী ভর্তি রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮২

প্রকাশিত সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১