রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩০ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ আটজন ও নারী নয়জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে একজন, খুলনায় দুইজন, বরিশালে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বজুড়ে করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৩ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৭৮৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৬৫ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১