বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা একে অপরের ভাই-বোন হয়ে থাকতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

‘আমরা একে অপরের ভাই-বোন হয়ে থাকতে চাই’- হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমন মন্তব্য করেন পররষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

এসময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘বর্তমান সরকার যতোদিন ক্ষমতায় থাকবে সকল ধর্মের মানুষকে এক সুতোয় আবদ্ধ থাকবে এবং একে অপরের উৎসবে শরিক হতে হবে। পৃথিবীর বুকে ধর্মীয় সম্প্রীতে দৃষ্টান্ত ছড়িয়ে দিতে চাই।’

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার আড়ানীর নারায়নপুর দূর্গা পূজার মন্ডবে শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। সকল দেশে কম-বেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। তবে ধর্মীয় সম্প্রীতির দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ কাজটি করে গেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের মধ্যে করোনা মোকাবেলা ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখায় সুনাম অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। একই সাথে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজে বসবাস করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ প্রমুখ।

উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপজেলার ৪৪টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমরা একে অপরের ভাই-বোন হয়ে থাকতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

প্রকাশিত সময় : ০৬:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১