রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রায় এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ আইসের পরিমাণ প্রায় ২৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে প্রেস কনফারেন্স করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























