রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই করোনা উপসর্গে মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহীর ও একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭০ জন। রামেক করোনা ওয়ার্ডে মোট ১৯২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৮১ জন।

এদিকে রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪২ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১