শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পূজা মণ্ডপ পরিদর্শন”

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ দুর্গোৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান। সাথে ছিলেন জোছনার খাতুন, সহ সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, রাজশাহী জেলা শাখা।

তামিম সিরাজী- ছাত্রনেতা ও সদস্য, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, রাজশাহী মহানগর শাখা। ওয়াহিদুর রহমান শিপু- যুগ্ম সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রনি সরকার- সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, রাজশাহী বোয়ালিয়া থানা শাখা। ইখতিয়ার প্রামাণিক- সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ফ্রন্ট, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, রাজশাহী মহানগর শাখা এবং নাফিউল হক নাফিউ – যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

এসময় কুমিল্লা সহ সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি। উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছে। দুঃখজনকভাবে এবার দেশের কিছু কিছু জায়গায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং দ্রুত তদন্ত করে প্রকৃত দোষী কে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি। বাংলাদেশ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে এমন ন্যাক্কারজনক ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।

মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক শক্তি কে প্রতিহত করতে হবে।” ছাত্র নেতা তামিম সিরাজী বলেন, “আমরা বাঙালিরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। গতকাল কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এর সাথে জড়িত তাদের সকলের বিচার দাবি করছি এবং একইসঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য সরকারকে সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি।” অন্যান্যরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক অপশক্তি কে প্রতিহত করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পূজা মণ্ডপ পরিদর্শন”

প্রকাশিত সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১